• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২ পুলিশ কর্মকতা পেলেন ডিআইজি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ১৩:২০ অপরাহ্ণ

মো: রাসেল হোসেন, নিজস্ব প্রতিনিধি: গত ডিসেম্বর মাসে অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজির শ্রেষ্ট পুরস্কার অর্জন করলেন যশোরের দুজন পুলিশ কর্মকর্তা।

আজ সোমবার দুপুরে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনা করে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে রেঞ্জ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে যশোরের ‘ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম’কে পুরস্কৃত করা হয়।

পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি ড,খঃ মুহিদ উদ্দিন। এসময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দার সহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ থেকে এ তথ্য জানানো হয়েছে।