• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ১৫:৩০ অপরাহ্ণ
বরিশালে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন

এদেশের বাম কমিউনিস্ট রাজনীতির পুরোধা, ঐতিহাসিক তেভাগা ও বৃটিশ বিরোধী লড়াইয়ের নেতা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড অমল সেনের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৭ জানুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিকেল ৫ ঘটিকায় ফকিরবাড়িস্থ পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়, জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড টিপু সুলতান, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,সাবেক অধ্যক্ষ মোতালেম হাওলাদার, প্রাক্তন ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল।
বক্তারা বলেন, কমরেড অমল সেন জমিদারের সন্তান হয়েও তিনি জমিদারি প্রত্যাখ্যান করেন, তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রাম,তেভাগা আন্দোলনের পুরোধা এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ভুমিকা পালন করেন। কমরেড অমল সেন নিপীড়িত মানুষের জন্য লড়াই করতে গিয়ে জীবদ্দশার ১৯ বছর বিভিন্ন জেলে কাটিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছেন বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার। তার এই ত্যাগ এবং আদর্শকে ধারণ করে আমাদের সংগ্রাম এগিয়ে নিতে হবে।