• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ সুপারের সাথে তরুন সংবাদকর্মীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ১৬:৪১ অপরাহ্ণ
ভোলায় পুলিশ সুপারের সাথে তরুন সংবাদকর্মীদের মতবিনিময় সভা

এম ইসমাইল ভোলা।

ভোলায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সাথে তরুন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারী) সন্ধায়ে
পুলিশ সুপার সেমিনার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করেন। পুলিশই জনতা, জনতার পুলিশ ও বাংলাদেশ পুলিশ হিসেবে এই জেলায় তাঁর কর্তব্য ও জনগণের কল্যাণে কি কি পদক্ষেপ নেয়া যায় সেই লক্ষ্যে সাংবাদিকদের কি কি ভূমিকা থাকতে পারে তার উপর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন পুলিশ সুপার।

এসময় তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ যদি একই সাথে নিষ্ঠার সাথে মাঠে কাজ করে তাহলে পুলিশের কাজ অনেক সহজ হয় এবং বিশৃঙ্খলাও অনেকাংশে কমে যাবে বলে মনে করেন । জনবান্ধব পরিবেশ সৃষ্টি করতেই বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাহাতে কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে সাংবাদিকদের দায়িত্বশীল জায়গা থেকে জনস্বার্থে কাজ করার আহবান জানান তিনি। প্রযুক্তির সুবিধা-অসুবিধার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, গুজব থেকে সতর্ক থাকতে হবে। ঘটনা ঘটতেই পারে কিন্তু প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে এক্ষেত্রে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উক্ত মতবিনিময় সভায়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব মোঃ ফরহাদ সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, ডিআই-১, অফিসার ইনচার্জ -জেলা গোয়েন্দা শাখা ভোলা, ভোলা জেলা পুলিশ এর আইসিটি এন্ড মিডিয়া শাখার পুলিশ সদস্যগণ। বাংলাদেশ বার্তার ভোলা জেলা প্রতিনিধি হারুনুর রশীদ শিমুল, আনোয়ার দৈনিক আলোকিত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম হৃদয়,আজকের ভোলার রিপোর্টার রাকিব হাওলাদার, আজকের ভোলার বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ এ শরীফ, বাংলার কন্ঠের রিপোর্টার এম ইসমাইল প্রমুখ।