উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৩০ জন প্রতিবন্ধীদের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়িক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়জনে দুই দিন ব্যপি প্রশিক্ষন মালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান সমন্বয়কারী মিঠু মধু, চিফ কো-অডিনেটর কৃষ্ণ পদ পাল প্রমুখ।