• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১০:০১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ১৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

আজ বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শিক্ষা উপরণ বিতরণ করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী, স্কুলের প্রধান শিক্ষক আদিত্য হালদার, পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল ও বক্স তুলে দেয়া হয়। #