• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়ন যুবলীগে বজলু সভাপতি, শাকিল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২২, ১৫:১৯ অপরাহ্ণ
ইউনিয়ন যুবলীগে বজলু সভাপতি, শাকিল সম্পাদক

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে আওয়ামী যুবলীগের পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পূর্ব) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে মো. বজলু সর্দারকে সভাপতি ও মো. সাইফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় উপজেলা যুবলীগ।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. দিদার হোসেন বেপারি, মো. মোস্তাফিজুর রহমান, বাবুল মাল, জুয়েল ফরাজি, জামাল সর্দার, ইশতিয়াক আহমেদ নাঈম, হেলাল উদ্দিন টুটুল ও ইব্রাহিম সেন্টু, যুগ্ম সম্পাদক মো. ইউসুফ (রাহা), মো. মাহাবুব, নাসিম পালোয়ান ও রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল হোসেন নসু, মো. জহির ও মো. হিমেল মৃধা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন ও যুগ্ম আহবায়ক ইউসুফ মঞ্জু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা যুবলীগের নের্তৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন নব কমিটি নের্তৃবৃন্দরা।