• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্জাহান হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২, ১৩:১৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্জাহান হোসেন

২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ্জাহান হোসেন স্যার ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানাগেছে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. শাহ্জাহান হোসেন স্যার পিপিএম পদকে ভূষিত হওয়া বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

(উল্লেখ্য বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর পিপিএম পদকে ভূষিত করা হয়। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।)

আপনার বরগুনার তরমুজ চাষীদের,অত্যাচারী মধ্যসত্বভোগীদের হাত থেকে মুক্ত করণের মাধ্যমে অসহায় নির্যাতিত কৃষকদের পাশে দাঁড়ানোর বিষয়টি আজও অসহায় মানুষকে বেঁচে থাকতে অনুপ্রেরণ যোগায়।

আপনি সদা হাস্যোজ্জ্বল এবং ভীষণ খোলা মনের মানুষ, একজন সাধারণ নাগরিকের মত কথা শোনেন সেবাপ্রার্থীদের। অসহায় কিংবা বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান সর্বোচ্চ শক্তি এবং অসীম সাহস নিয়ে।
আপনার আথিতেয়তা ও ভালোবাসায় আমি মুগ্ধ।

আপনার এ সম্মান আপনাকে কর্মক্ষেত্রে আরো বেশি কর্মতৎপরতা বাড়িয়ে তুলবে। অসহায় নির্যাতিত মানুষে কল্যানে হোক আপনার প্রতিটি পথচলা।
এমনটাই প্রত্যাশা রইল।