• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২, ১৬:৫০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ঘটনায় পর্ণোগ্রাফী আইনে দায়েরকৃত মামলায় রাসেল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। রাসেল মিয়া ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই ইউনিয়নের রামজীবন গ্রামের হায়দার আলীর মেয়েকে (২০) বিয়ে করেন রাসেল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এরই মধ্যে সুযোগ বুঝে রাসেল মিয়া তার স্ত্রীর অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেরণ করে। বিষয়টি তার স্ত্রী জানতে পেরে শনিবার সকালে থানায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করেছে।