• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলমান কার্যক্রমের অংশ হিসেবে, মাসিক “বাবুগঞ্জ বার্তা’র” সৌজন্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২, ০৮:১২ পূর্বাহ্ণ
চলমান কার্যক্রমের অংশ হিসেবে, মাসিক “বাবুগঞ্জ বার্তা’র” সৌজন্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষা পেতে ও জনসচেতনতা তৈরিতে সুরক্ষা সামগ্রীর অংশ হিসেবে বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক “বাবুগঞ্জ বার্তা” পত্রিকার সৌজন্যে ও বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যাগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন মাসিক “বাবুগঞ্জ বার্তা” ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বাবুগঞ্জ বার্তার ও রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে রক্ষাকল্পে গৃহীত এ কার্যক্রমের প্রশংসা করেন, এবং তিনি করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইতে মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাবুগঞ্জ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ বার্তার সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ- সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এর সিএ শাহারিয়ার আহমেদ বাবু প্রমূখ।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান, হাট-বাজার ও পথচারীদের মাঝে “বাবুগঞ্জ বার্তা’র” সৌজন্যে ও রিপোর্টার্স ইউনিটির উদ্যােগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।