• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২২, ১৩:৪৯ অপরাহ্ণ
লালমোহনে মেঘনায় জাল পাতাকে  কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জেলে নিহত

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেদেন দুই পক্ষের সংঘর্ষে আজগর (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
আহতরা হলেন, কামাল, রাসেল, জহুর, ছলেমান ও মতিন মাঝি।
তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার সংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজগর পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নেরর বাসিন্দা।
লালমোহন ও তজুমদ্দিনের জেলেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, লালমোহনেরর মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল পাতেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা।
এ সময় একই স্থানে জাল পাতে লালমোহনের বাতির খাল এলাকার নয়ন মাঝিসহ অন্যরা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এতে তজুমদ্দিনের ৬ জেলে গুরুতর আহত হয়।
এদের মধ্যে হাসপাতালের নেয়ার পর আজগর মাঝি মারা যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলেদের দুই পক্ষের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছে বলে জানতে পেরেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

মনজুর রহমান
লালমোহন
তাং-২৫-২-২২
০১৭১২৭৭৪২০৪