• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জনগনের মাঝে পারিবারিক সাইলো ড্রাম বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জনগনের মাঝে পারিবারিক সাইলো ড্রাম বিতরন

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার ২ নং সদর ইউনিয়ন পরিষদের সাধারন জনগনের মাঝে আজ ২৬ জানুয়ারি ২০২২ রোজ বুধবার বেলা ১১-৩০ ঘটিকায় খাদ্য মন্ত্রনালয় কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ” বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নং বামনা সদর ইউনিয়নের ১৫১৪ পরিবারের মাঝে পারিবারিক সাইলো ড্রাম বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বামনা উপজেলা শাখা, পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম,
ইউ পি সদস্য তৌহিদুল ইসলাম তুহিন আকন সহ সদর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।