• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় গাছ থেকে পরে আহত হওয়ার এক দিন পর কৃষকের মুত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় গাছ থেকে পরে আহত হওয়ার এক দিন পর কৃষকের মুত্যু

জি.এম রিপন, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় কাঠবাদাম পারতে গিয়ে গাছ থেকে পরে গুরুতর আহত হওয়ার এক দিন পর চিকিসাধীন অবস্থায় রফিকুল ইসলাম ফরাজী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শূুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেণ।
এব্যাপারে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মালিকান্দা গ্রামের কৃষক মো.রফিকুল ইসলাম ফরাজি (৫০)’র ভাগ্নে মো.সুমন সিদ্দিকী জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় মামা রফিকুল ইসলাম তার ফল বাগান থেকে কাঠবাদম পারতে গিয়ে নিচে পরে গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.সাকিল আহম্মেদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শুক্রবার সকালে সেখানে তার শারিরীক অবস্থার অবনতী দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেণ। এদিন বেলা সাড়ে ১১টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে ওই দিন বাদ আছর নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।