• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২২, ১৪:২৫ অপরাহ্ণ
বামনা গাঁজাসহ গ্রেফতার ১

বামনা(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার বামনায় গতকাল শনিবার বিকালে পোটকাখালী গ্রাম থেকে মোঃ মাইদুল ইসলাম তমাল (৩৩) কে ১০ গ্রাম গাঁজাসহ বামনা থানার এস আই মোঃ রজ্জব আলীর নেতৃত্বে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায় উপজেলার পোটকাখালী গ্রামের তারিক হোসেন তালুকদার এর ছেলে মোঃ মাইদুল ইসলাম তমাল তার বাড়ীর পূর্ব পাশে বসে দক্ষিণ আমতলী গ্রামের মৃত সিরাজুল হক নাজিরের ছেলে সোহাগ নাজির কাছে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তমালকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। ক্রেতা সোহাগ নাজির ৫ গ্রাম গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান তমাল ও সোহাগের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।