• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভূমধ্যসাগরে নিহত ৭বাংলাদেশীর পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২২, ০৮:০০ পূর্বাহ্ণ
ইতালির ভূমধ্যসাগরে নিহত ৭বাংলাদেশীর পরিচয় মিলেছে

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশি নাগরিকের ভূমধ্যসাগরে সাগরে ঠান্ডায় মর্মান্তিক মৃত্যুর বিষয়ে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কার্যক্রম অব্যাহত রেখেছে। সাগর পথে উওর আফ্রিকা থেকে ইতালি প্রবেশের সময় গত ৮ বছরে ২২ হাজার ৬ শত মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছে। তবে এসব ক্ষেত্রে পূর্বে দূতাবাসকে তেমন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু এবারের পদক্ষেপে খুশি ইতালি প্রবাসীরা।
দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালী-ভাষী কর্মচারীসহ দুই সদস্য বিশিষ্ট একটি দল দুর্ঘটনার পরদিনই (২৬ জানুয়ারি ২০২২) লাম্পেডুসা দ্বীপে পৌঁছায়।
পরবর্তীতে শুক্রবার (২৮ জানুয়ারি) ভূমধ্যসাগরের কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের প্রতিনিধিদল সাক্ষাত করেন। সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় অবস্থিত মর্গে বাংলাদেশিদের মরদেহ রাখা হয়েছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানায় দূতাবাস।
ইতালীয় সূত্রের প্রাথমিক তথ্যমতে অভিবাসন প্রত্যাশী ঐ নৌকায় ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি, যাদের মধ্যে সাত জন মারা গেছেন, আর বাকী ১৪ জন মিশরীয় নাগরিক।
এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে অসাধু মানবপাচারকারী চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানানোর সাথে সাথে, দূতাবাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দূতাবাস ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।
এদিকে দক্ষিণ ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারী কনসালগণের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।