• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে ভবন থেকে ১১ টি ফ্লাটের বৈদ্যুতিক তার চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২২, ১৭:০২ অপরাহ্ণ
নগরীতে ভবন থেকে ১১ টি ফ্লাটের বৈদ্যুতিক তার চুরি

নগরীর জিয়া সড়ক মতিমহল এর ১১টি ফ্লাটের বৈদ্যুতিক তার দুবৃর্ত্তরা শনিবার রাত ২ টা ৩০ মিনিট এর দিকে কেটে নিয়ে যায়।

ভবনের মালিক জানান, আমাদের বাসার গেট বাহির থেকে লক করে রাখে। যাতে আমারা কেউ বের হতে না পরি। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় জিডি করা হয়। যার নম্বর ২৮০।

কোতয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ বলেন তার চুরির ঘটনায় আপনারা মামলা দিতে পারেন আমরা যত তাড়াতাড়ি আপনাদের মালামাল উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো।

ভবন মালিক জানান, আমার বাসা থেকে প্রায় ৩০ হাজার টাকার তার নিয়ে যায়।