• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বাস ও মটর সাইকেলের সংর্ঘষে নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২২, ১৫:১৪ অপরাহ্ণ
বাগেরহাটে বাস ও মটর সাইকেলের সংর্ঘষে নিহত ১, আহত ১

 

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মটর সাইকেলের অপর আরোহী। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেয়া হয়েছে। নিহত ও আহতদের বাড়ী খুলনায়।

পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মটরসাইকেলে এ সংর্ঘের ঘটনা ঘটি। এ সময় মটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান। এ সময় গুরুতর আহত হন রাজনের সাথে থাকা আরোহী রাসেল (৩০)। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মোংলা বন্দর হাসপাতালের ডাঃ গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। হাসপাতালে তার মরদেহ আনা হয়। আর গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে।

মোংলা থানার এসআই জ্যোতিরর্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।