সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে নির্মিত ও তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করলেন মেজর এ বি এম শহিদুল ইসলাম, পিএসসি, এএসসি, পরিচালক-১৩ (পরিবহণ), প্রধানমন্ত্রীর কার্যালয়। রোববার সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর ও উত্তর রহমতপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত ও নির্মাণাধীন গৃহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন , উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, রহমতপুর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেজর এ বি এম শহিদুল ইসলাম এ সময় এ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে মতবিনিময় করেন এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করেন। উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন। তিনি নির্মাণ সামগ্রীর মান ও সম্পন্ন কাজের মান এবং স্থান নির্বাচনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ উপজেলায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সমন্বিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের নির্দেশনা মোতাবেক গৃহ নির্মাণ কাজ তদারক করছেন দেখে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
#