• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ণ
রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ ঃ

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ২০ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার (৩১ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১৯ জনের।