ডেস্ক নিউজ ঃ
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিটি করপোরেশনের মেয়র, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। তার স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের বরিশাল ব্যুরো আকতার ফারুক শাহিন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুগান্তর পাঠকের আস্থা অর্জন করে আজ ২৩ বছরে পা রাখল। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটি শীর্ষস্থানে অবস্থান করছে। যুগান্তরের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
এ সময় বক্তারা যুগান্তরের স্বপ্নসারথি নুরুল ইসলামের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে বলেন, ‘আপনি কর্মে বেঁচে থাকবেন। আমরা আপনাকে ভুলব না।’
সভায় উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জেম হোসেন, শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব শহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ ফারুক হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জাতীয় পার্টির উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল আলম ফরিদ, জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, অমৃত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুল করিম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু, কবি হেনরী স্বপন, জেলা নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জাসদ নেতা অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোপাল সরকার, সাংবাদিক বিধান সরকার, মিজানুর রহমান, শাহিন হাফিজ, অপূর্ব অপু, এম মোফাজ্জেল, জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম মিরাজ হোসাইন, সাংবাদিক কাওছার হোসেন, সৈয়দ মেহেদী হাসান, শাওন খান, এম জুয়েল, জিয়া বাবু, এমকে রানা, এনজিও ফোরামের সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সমাজসেবক কাজী মিজানুর রহমান, আলম বুক স্টলের পরিচালক আলম সিকদার, রকি নিউজ এজেন্সির পরিচালক তাওহীদুল ইসলাম রকি, এম রহমান এজেন্সির মো. ফিরোজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম কালু প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু, আহম্মেদ নাসির, অনিকেত মাসুদ ও ফটো সাংবাদিক শামীম আহম্মেদ।