মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রকল্পের টাকা বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ ২ ফেব্রুয়ারি বুধবার তারাপুর ইউনিয়নের ১ হাজার ৩শ ৪৩ জন মা সরকারের এই উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন।
ইউনিয়নের পুটিমারি উচ্চ বিদ্যালয় মাঠে যত্ন প্রকল্পের এই টাকা মায়েদের হাতে নগদ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম সুপারভাইজান সৈয়দ আল শামস,এসপিএ জাহাঙ্গীর আলম,শাহজান কবির, শফিকুল ইসলাম, শাহানাজ পারভিন। টাকা পেয়ে মায়েরা আনন্দে উৎফুল্ল হয়ে ধন্যবাদ জানান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলাকার চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুকে
এসময় তারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক সরকারের এমন কার্যক্রমের প্রশংসা করেন। শিশুদের পুষ্টির চাহিদা পূরণে যত্ন প্রকল্প মায়েদের নগদ অর্থ প্রদান করে দরিদ্র মানুষের ব্যাপক উপকার করছেন বলে তিনি জানান। এই ইউনিয়নে প্রকল্পের ১ কোটি ৭ লাখ ৪৮শ টাকা বিতরণ করা হয়েছে।