• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২২, ১৪:০৭ অপরাহ্ণ
পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের শোক

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই।

শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সদস্যগণ।

এক শোক বার্তায় বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আহবায়ক মজিবর রহমান নাহিদ ও সদস্য সচিব প্রিন্স তালুকদার সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।