ডেস্কঃ ভোলা-চরফ্যাশন সড়কে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে।
আজ রবিবার সকাল ৮টার সময় ভোলা-চরফ্যাসন সড়কে ভোলা অভিমুখি একটি যাত্রীবাহী বাস (বরিশাল ০৫-০০৬৪) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বোরহানউদ্দিনের বটতলা নামক স্থানে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়।
এ সময় কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।