• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে “নারীদের কর্মসংস্থান ও সুস্বাস্থ্যের জন্য স্বল্পমূল্যের স্যানিটারী ন্যাপকিন প্রস্তুত” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

আজ রবিবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন, উপজেলা ডেভলফ ফেসিলিটেটর মো: ইমতিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ৩০জন নারী শিক্ষার্থী অংশ নেন। #