• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ভাগিনা সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ভাগিনা সোহাগ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সোহাগ শেখ ওরফে ভাগিনা সোহাগকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রাম থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারী) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সোহাগ শেখ ওরফে ভাগিনা সোহাগ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামের ইসমাইল শেখের ছেলে।

ওসি আবু বকর মিয়া জানান, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী ভাগিনা সোহাগ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার চারটি ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আসামীকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগের পাঠানো হয়েছে। #