হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় প্রতিমা ভাংচুরের ঘটনাটি গুজব বলে জানিয়েছে প্রতিমা কারিগর।রবিবার রাত ৯ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নে চিড়াখোলা মৌলভীহাট বাজার সংলগ্ন হিন্দু ধমের প্রতিমা ভাংচুরের সোস্যাল মিডিয়ায় একটি গুজব ছড়ায়।এ সংবাদ পেয়ে তৎক্ষনিক হিজলা থানার কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থানে গিয়ে পরিদর্শন করে।পরে সোমবার বেলা ১১ টার সময় বরিশাল পুলিশ সুপার মারুফ হাচান ও সহকারী পুলিশ সুপার মতিউর রহমান ঘটনা স্থান পরিদর্শনে যায়।প্রতিমা ভাংচুরের বিষয়ে পূজা উদযাপন ও মন্দির কমিটির সভাপতি শ্রী শ্যামল জানায় গতকাল রাতে প্রতিমা উঠানে রেখে কারিগন ঘরে যায়।কিছুক্ষন পরে এসে দেখে প্রতিমা মাটিতে পরে আছে।তাই তিনি সন্দেহ বশে কেউ করেছে বলে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিকট জানায়।এ সংবাদ সর্বত্র ছড়িয়ে পরে।হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশোক কুমার চ্যাটাজী জানায় এই এলকায় মুসলমান হিন্দু এক সাথে বসাবাস করে।কেউ এমন ঘটনা করবে বলে তিনি মনে করেন না।হিজলা উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ রবিউল ইসলাম জানায় প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থান পরিদর্শন করেছি।প্রতিমা কেউ ভাংচুর করেনি।হয়তোবা মাটির ওজর বেশি হওয়ায় মাটিতে পরে গিয়েছে।বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হাচান জানায় প্রতিমা ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।প্রতিমাটি মাটির ওজনে পড়ে গিয়েছিল।