ডেস্ক নিউজ ঃ
আলোচিত যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে উজিরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫ টায় উপজেলার শোলক বাজার সম্মুখে প্রধান সড়কে উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ.ফ.ম শামসুদ্দোহা আজাদের নেতৃত্বে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কাইয়ুম হোসেন, লিমন খান, সোলায়মান হোসেন, সোহাগ খান, মাসুম মল্লিক, সদস্য সচিব পনির খান,সদস্য আতাউর রহমান, রফিক হোসেন,জাকির হোসেন,কাওছার খান, নুরুজ্জামানসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতাকালে উপজেলা যুবদলের আহবায়ক আ.ফ.ম শামসুদ্দোহা আজাদ এ নির্মম হত্যা কান্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য ২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলীকে নির্মম ভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এদিকে যুবদল নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ও দ্রুত হত্যাকান্ডের বিচারের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলন