• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২, ১৩:১৪ অপরাহ্ণ
মোংলায় জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে আহত-৩

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এঘটনায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।
গুরুতর আহত মোঃ আব্দুস ছত্তার শেখ(৫২), তাঁর ছেলে আবু হুরায়রা(৩০) ও ওমর ফারুক(২২) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার আব্দুস ছত্তার বলেন, আন্ধারিয়া গ্রামে দীর্ঘদিন সে তার দেড় বিঘার নিজস্ব জমিতে চিংড়ি চাষ করে আসছিলেন। কিন্তু ঘটনার দিন সোমবার দুপুরে মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আজমল শেখের নেতৃত্ব ইয়াসিন শেখ, সালাম শেখ ও মুরাদ শেখ তার ওপর হামলা চালায়। এতে বাধা দিলে তার ছেলে আবু হুরায়রা ও ওমর ফারুককেও বেধড়ক পিটিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে মেম্বর আজমল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি হামলার সাথে জড়িত না। তবে এই জমি সংক্রান্ত ব্যাপারে কিছুদিন আগে শালিসি করেছিলাম, কিন্তু সেই শালিস আব্দুস ছত্তার মানেনি।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।