শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পদকে ভূষিত হলেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যান সভায় জানুয়ারী/২০২২ মাসের ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় পুলিশ সুপার, ভোলা এর নিকট থেকে “বেষ্ট অফিসার ইনচার্জ” এওয়ার্ড ও সনদ গ্রহণ করেন।
এ সময় প্রসংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ “Police Force Exemplary Good Service Badge-২০২০ ও ২০২১” পদকে পদক প্রাপ্ত একই থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম’কে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মহোদয়ের পক্ষ হতে পদক ও সম্মাননা প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম।
এছাড়াও বোরহানউদ্দিন থানায় কর্মরত এএসআই(নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, জানুয়ারী/২০২২ মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হওয়ায় তিনিও পুলিশ সুপার, ভোলা এর নিকট থেকে সম্মাননা সনদ ও পুরস্কার গ্রহণ করেন।
মঙ্গলবার বোরহানউদ্দিন থানার ফেজবুক প্রোফাইলের এক বার্তায় এ সংবাদ প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর বোরহানউদ্দিন উপজেলার সাধারণ জনগণ বোরহানউদ্দিন থানার এ অর্জনে অত্যন্ত খুশি।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি বলেন, জনগণের সেবাই আমাদের পুলিশের মূলমন্ত্র। যতদিন এই পেশায় থাকব সৎ ও আদর্শের সাথে জনগণকে সেবা দিয়ে যাব। (ইনশাআল্লাহ)