• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন হাসান মৃধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২২, ১৭:৪০ অপরাহ্ণ
সেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন হাসান মৃধা

স্টাফ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হাসান মৃধা। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মৃত আব্দুল খালেক মৃধার ছেলে। বুধবার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তিনি সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান বলে জানা যায়। এরআগে তিনি,ঢাকার নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। হাসান মৃধা ঢাকা মহানগর দক্ষিণের কমিটির দায়িত্ব পাওয়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, হাসান মৃধা ঢাকা মহানগর দক্ষিণ সেবক দলে পদ পাওয়া তাঁর নিজ এলাকা দশমিনার দলীয় নেতাকর্মীদের মধ্যে উছ্বাস লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীরা দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।