বরিশালের পাঠকপ্রিয় দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের অর্থ সম্পাদক মারুফ হোসেনের শুভ জন্মদিন আজ।
এই দিনে তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
সাহসী এই সাংবাদিক তৃণমূল পর্যায় বেশ করেক বছর দক্ষতার সাথে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করে সম্পাদনা শুরু করেন আজকের তালাশ এর।
এদিকে মারুফ হোসেনের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
মারুফ হোসেন জানান, ঘুরতে প্রচন্ড ভালো লাগে আরও বেশি ভালো লাগে নতুন নতুন কিছু শিখতে৷ আর দুটোই কাজে লেগেছে আমার এই পেশায়। সততার সাথে কাজ করে একজন পেশাদার সংবাদিক হয়ে দেশ ও জাতির বিশেষ করে বরিশালবাসীর জন্য কিছু করে যেতে চাই।