নগরীর বেলতলা জামি’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় আজ যোহর বাদ,
আমাদের দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক ও
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাননীয় মন্ত্রী,বরিশাল জেলা আওয়ামী লীগ এর সন্মানিত সভাপতি জনাব আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এম পি মহোদয় এর সহধর্মিণী ও
বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র
জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাই এর মাতা,
আমাদের সকলের মাতৃসমতুল্য,
মরহুম সাহান আরা বেগম চাচীর নামে জামি’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নব নির্মীত হেফজখানার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মরহুম সাহান আরা বেগম চাচীর রুহের মাগফেরাত কামনায় ও আমাদের রাজনৈতিক অভিভাবক
জনাব আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এম পি মহোদয় এর সুস্থতা কামনায় এবং
বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র
জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাই সহ সেরনিয়াবাত পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি
জনাব আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব মোঃ হোসেন চৌধুরী(নানা)।
দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন,
জনাব হযরত মাওলানা ওবাইদুর রহমান (মাহবুব)
প্রিন্সিপাল,জামি’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা,বরিশাল।
ও
জনাব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ
পেশ ইমাম ও খতিব,জামে এবাদুল্লাহ মসজিদ,বরিশাল।