• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিদ্যালয়ের মানোন্নয়নে অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় বিদ্যালয়ের মানোন্নয়নে অবহিতকরণ কর্মশালা

জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে তিন দিন ব্যাপি এসএমসির সভাপতি ও সদস্য সচিবদের ভূমিকা শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় ইউআরসি মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, বিশেষ অতিখি উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ইউআরসির ইন্সট্রাক্টর জাহাঙ্গির হোসেন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) সুশান্ত কুমার বিশ্বাস, জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।