• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে চাল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ
লালমোহনে চাল ব্যবসায়ীকে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পাটের বস্তায় চাল বিক্রি না করে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রয়ের দায়ে ৬ দোকানদারকে ১৯ হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার দুপুরে লালমোহন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম পাটজাত পন্যের মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ধারায় এই জরিমানা করেন। লালমোহন বাজারের মহাজন পট্রির উজ্জল ট্রেডার্স, আলী আহমেদ এন্ড সন্স, মিজান ট্রেডার্সসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।