• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

গৌরনদী প্রতিনিধি \ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপণ উপলক্ষে কর্মসূচী প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহের নিগার তনু, আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলামসহ অন্যান্যরা।