• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মোটরসাইকেল চাঁপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ
গৌরনদীতে মোটরসাইকেল চাঁপায় বৃদ্ধ নিহত

গৌরনদী প্রতিনিধি \ বেপোরোয়া গতির মোটরসাইকেলের চাঁপায় মজিবর সরদার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মজিবর উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা। এঘটনায় মোটরসাইকেল আরোহী নাছিম আলী (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে এগাটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে সামনে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।