• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে রান্না করতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:৩৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে রান্না করতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে সুকুমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকাল ১১ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত মোসলেম সিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাযায় , রবিবার বিকাল ৩টার দিকে সুকুমা বেগম নিজ রান্নাঘরে রান্না করার অসাবধানতাবশত তার পরনের চাদরে আগুন লাগে এবং মুহূর্তেই পুরো শরীরে ছড়িয়ে পরে। এ সময় তাঁর ডাক চিৎকারে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, ওই বৃদ্ধার একটি ছেলে আছে। সে শহরে থাকে। গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন এবং রান্না করে খেতেন। বাড়িতে আর কেউ না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বয়স্ক হওয়ার কারণে আগুন নেভাতে না পারায় তার পুরো শরীর পুড়ে যায়।