মো. ইসমাইল ভোলা।
একটি হাত ব্যাগ থেকে দুইটি গাঁজার পোটলা উদ্ধার করেছে পুলিশ। সে সাথে আটক করা হয়েছে ২ মাদক ব্যবসায়িকে।
মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদের কে আটক করে।
আটককৃত ২ মাদক ব্যবসায়ি হলেন,ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদূর চর গ্রামের আঃ মোনাফ বিশ্বাসের ছেলে মো. লিটন (৩৫), ফেনী জেলার পরশুরাম থানার বাউরকুমা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৪২)।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ( এসআই).মো. শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্ততি চলছে।