রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।ৃ রংপুরের হারাগাছে বাগান থেকে সুপারি চুরির অভিযোগে দুই কিশোর সহ বিভিন্ন মামলায় পলাতক ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুপারি চুরির অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের নিউ শালবন মিস্ট্রি পাড়া গ্রামের রাহাদ (১৭), একই গ্রামের রাফি আহমেদ মানিক (১৬) ও বিভিন্ন মামলায় আদালত থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক চিলমন গ্রামের ইউসুব আলী (৩২), আব্দুল মতিন (৩৫), গোলাম রহমান (২১), ফজল মিয়া (৬৫), রুবেল মিয়া (২৫) হারাগাছ পৌরসভার সারাই চেংটারী গ্রামের দুলাল মিয়া, রংপুর সিটি কর্পোরেশনের কার্তিক গ্রামের মহুবর ওরফে কেবারত ও একই গ্রামের জিয়ারুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুপারি চুরির অভিযোগে আটক দুই কিশোর সহ বিভিন্ন মামলায় আদালত থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গতকাল মঙ্গলবার সকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে।