• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ণ
বামনায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

মাসুদ রেজা (ফয়সাল)
প্রতিনিধি (বরগুনা) বামনা

“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপি বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন জাতের গবাদিপশু ও পশুসম্পদ প্রযুক্তির প্রদর্শনীসহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিবেক সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইতুল ইসলাম লিটু মৃর্ধা,স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল ডি ডি পি) বরগুনা,
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ হাবিব,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজান সালাউদ্দিন,উপজেলা তথ্য অফিসার রুবায়ারা খাতুন প্রমুখ।
খামারিদের পক্ষে ডেইরি ফার্ম সম্পর্কে অভিজ্ঞতার কথা জানান সততা ডেইরি ফার্ম এর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল ইসলাম।
মেলায় ৩১ টি স্টলে উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা তাঁদের গবাদিপশু প্রদর্শন করেন।