• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

)

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলাপ্রতিনিধিঃ

গাইবান্ধা সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ মেল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজো পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার, উপজেলা সহকারি কমিশনার ভূমি ,মাহামুদ আল হাসান, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র,আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর আহম্মেদ লস্করসহ উদ্যোক্তা খামারীগণ। মেলায় উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ,ঘোড়া, ছাগল ভেড়া,হাঁস- মুরগী, শৌখিন পাখি কবুতর ,ময়না, টিয়া , ঘুঘুসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রানি দুগ্ধজাত পণ্য মিষ্টি ,দই,মাখন,সন্দেস ক্ষীরমন ছানা ,মাংস প্রক্রিয়াজাত টিকা,ও ওষুধ সরবারহ, প্রাণিজাত পন্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শন করা হয়।