• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী

গৌরনদী প্রতিনিধি \ প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ পরামর্শ প্রদানের লক্ষে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা। শেষে অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।