• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে রাষ্ট্রদূতের সাথে মূল স্ট্রিমের সাংবাদিকদের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ণ
ইতালিতে রাষ্ট্রদূতের সাথে মূল স্ট্রিমের সাংবাদিকদের মত বিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যা ,রি-ইস্যু পাসপোর্ট যাতে প্রবাসীরা দ্রুত পায়,এবং যাদের বয়সের গড়মিল রয়েছে সকলকে সংশোধনের সুযোগ দেওয়ার দাবী জানিয়ে ইতালির বাংলাদেশী মিডিয়ায় মূল স্টিমের সাংবাদিকরা ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন প্রবাসী বাংলাদেশিরা সকলে পাসপোর্ট সংশোধনের সুযোগ না পাওয়ায় পাসপোর্ট না থাকার কারনে বৈধতা থেকে ইতিমধ্যে অনেকেই বঞ্চিত হয়েছেন।
এ ছাড়া প্রবাসীদের নানা সমস্যা নিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এর সাথে মূল স্টিমের সাংবাদিকরা এই আনুষ্ঠানিক বৈঠক করেন। রাষ্ট্রদূত এ সময় সাংবাদিকদের বলেন, সরকারী বিধি মোতাবেক কিছু সংশোধনের জন্য আমরা আবেদনপত্র গ্রহণ করে থাকি। কিন্তু পাঁচ বছরের অধিক সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। সেটি চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। সরকার সময়সীমা না বাড়ালে ওই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
রোম দূতাবাসে সাংবাদিকদের এই বৈঠকে সিনিয়র সাংবাদিক আই ওয়ান প্রতিনিধি মনিরুজ্জামান মনির,নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের এমডি রিয়াজ হোসেন,সমকালের ইউসুব আলী,যমুনা টিভির সুমন জাকির,আর টিভি প্রতিনিধি আসলামুজ্জামান মোহাম্মদ,জি টিভি প্রতিনিধি শাহীন খলিল কাওসার,ঢাকা টাইমসের কমরেড খন্দকার।রোম দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এরফানুল হক, জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান।