• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ণ
বামনায় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন

মাসুদ রেজা (ফয়সাল)
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি’র নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।
আজ বুহস্পতিবার( ১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মুনঈম তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাচানুজ্জামান সেতুসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান।
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতবছর ২২ মার্চ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা উল্টো নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়েছিলো। এঘটনায় নৌকার প্রতীকের প্রার্থী ১০-১২জন সমর্থক আহত হয়েছিলো। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রীকে দিয়ে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি কোর্ট থেকে থানায় আসলে বামনা থানা তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ার প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে স্বতন্ত্র প্রার্থী তরিকুজ্জামান সোহাগ আদালতে মামলাটি নারাজি দিলে আদলত পুনরায় আসামীদের নামে সমন জারি করেন। সমন পেয়ে হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এখন জেল খাটতে হচ্ছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।