• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ইউপি সচিব রফিক হাসানের বিদায় সংর্বধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ণ
বামনায় ইউপি সচিব রফিক হাসানের বিদায় সংর্বধনা

মাসুদ রেজা (ফয়সাল)
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় আজ ১৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় ১২নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিক হাসানের বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চৌধুরী কামরুজ্জামান ছগির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২(বামনা- পাথরঘাটা -বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন,
সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা,উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুল রব মুর্তাজা আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি মোঃ সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল, বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ার, বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইউসুব আলী হাং, ইউপি সদস্য মোঃ আক্তারুজ্জামান সিপার, প্রমূখ। বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। সংর্বধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার।