• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি বাধন এর ভিন্নধর্মী আয়োজন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ
মাতৃভাষা দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি বাধন এর ভিন্নধর্মী আয়োজন!

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি সংবাদদাতাঃ একুশ মানে মাতৃভাষার সম্মান সব মাতৃভাষাই অমূল্য।
২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে আমাদের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলন দমণের জন্য সেদিন রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মিছিলকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়া হয়। গুলিতে প্রাণ হারিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকেই। ভাষার জন্য তাঁদের এ আত্মত্যাগের কারণে সকল শহীদসহ ভাষাসৈনিকগণ আমাদের কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন।

প্রতি বছরই এই দিবসটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম নয়।

এ ধারাবাহিকতায়’বাঁধন, বশেমুরবিপ্রবি ইউনিট,খুলনা জোন’ এর সকল শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, ‘অমর একুশে কুইজ প্রতিযোগিতা- ২০২২ এ অংশগ্রহণকারী সেরা ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।অংশগ্রহণের তারিখ৮ ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ ২১ ই ফেব্রুয়ারি, ২০২২ সোমবার সকাল ১১.০০।স্থানঃ রুম নম্বরঃ- ৩২১ নিউ একাডেমিক ভবন,বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

বিষয় হলো “৫২ এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান”।

বিঃ দ্রঃ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং কোন রেজিষ্ট্রেশন এর প্রয়োজন নেই। যোগাযোগ,
শেখ সোহেল আহবায়ক, ২১ শে ফেব্রুয়ারী উদযাপন কমিটি। মোবাইলঃ০১৬১০৯৯৩০৮১।