• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে গণটিকা কর্মসুচি বাস্তবায়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২২, ১৪:২৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে গণটিকা কর্মসুচি বাস্তবায়নে আলোচনা সভা

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ১ দিনে ১ কোটি গণটিকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিটি ইউনিয়নে ৯০০ ডোজ টিকা দিতে হবে। ১৮ বছরের উর্ধ্বে সকল জনসাধারণকে ইউনিয়ন পর্যায়ে টিকা গ্রহণ করতে হবে। ২১ থেকে ১৮ বছরের নিচে সবাইকে হাসপাতালে এসে ফাইজার টিকা গ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশন/ পরিচয়পত্র প্রমাণাদি না থাকলেও মোবাইল ফোন নাম্বার দিয়ে টিকা নেওয়া যাবে। ২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। যাহারা প্রথম ডোজ টিকা নেয়নি তারা ২৬ তারিখের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহন করতে হবে।

আলোচনা সভায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা তপতি চৌধুরী ও ডাঃ মোঃ সাদি, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, কুতুবা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া বক্তব্য রাখেন। এসময় কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজিসহ সকল ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।