শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নের লক্ষীপুর ১নং ওয়ার্ড অবস্থিত পলবান বাড়ীতে গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। কিছু বুঝে উঠতে উঠতে না পড়ার আগেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। ঘরের ভিতর থাকা লোকজনের আত্মচিৎকারে ভারি হয়ে উঠে পালবন বাড়ির চারপাশ।
তথ্যসূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট শার্কিটে আগুনের সূএাপাত। ভয়াবহ অগ্নি কান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারিত হয়েছে ১০-১২ লাখ টাকা কিছু বুঝার আগ মুহুর্তেই সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ভস্মীভূত ঘরের মালিক মোঃ সফিকুল ইসলাম রিপোর্ট-৭১ কে জানান, আগুন লাগার সময় তিনি স্থানীয় এক বাজারে ছিলেন পরে তিনি আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন ঘড়ে থাকা ফ্রিজ, নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা স্বর্নালংকার তিনটি গরু হাস মুরগী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রাথমিক ভাবে তার মনে হচ্ছে বিদুৎ থেকে আগুনের সূএাপাত। আগুন লাগার পর থেকে বাড়ির লোকজন আতঙ্কে আছে আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ছিল। এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে তারা আগুন লাগার এক ঘন্টা পড়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত সফিকুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা সহযোগিতা সহ একটি বসতঘর পূণনির্মানের দাবী জানান।