মো. ইসমাইল ভোলা।
ভোলায় তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদেরকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার চকডোজ গ্রামে ৮ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে শাহজাহান( ৪২)
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, শাহজাহান লক্ষীপুর থেকে একটি ব্যাগে করে ভোলা বোরহানউদ্দিনের উদ্দেশ্যেয় ইলিশা লঞ্চঘাটে মাদক নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঘাট থেকে গাঁজাসহ আটক করা হয়।
শেখ ফরিদ উদ্দিন আরও জানান, শাহজাহান প্রায়ই লক্ষীপুর থেকে মাদক সরবরাহ করতো। এবং সেই মাদক বোরহানউদ্দিন থানায় নিয়ে খুচরা ব্যাবসায়ীদের নিকট বিক্রি করতো।