শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সোমবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে স্ব-স্ব উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি ও শোক র্যালি বের হয়, যা পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনটির তাৎপর্য ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান’র সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চে্য়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম), মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহমদুল্লাহ মিয়া প্রমুখ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান-মেম্বার-কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এর আগে দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ, বোরহানউদ্দিন পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা, উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
যোহর বাদ জাতির শান্তি, অগ্রগতি ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দুপুর ২ টায় সকল মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।