• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শিক্ষক নিয়োগ ও বিভিন্ন দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শিক্ষক নিয়োগ ও বিভিন্ন দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শিক্ষক নিয়োগ ও শিক্ষা সহায়ক সামগ্রীর ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্র চালু এবং হলগুলোতে পানির ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৩ ফেব্রয়ারী) বেলা সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

পরে বিভিন্ন দাবীতে সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা।

টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী মো: শাকিল বলেন, দীর্ঘ দিন ধরে অধ্যাক্ষ ও শিক্ষক নেই। এতে আমাদের পলালেখার ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত অধ্যাক্ষ ও শিক্ষক চাই। আগামী ২ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আলোচনায় জেলা প্রশাসক সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, শিক্ষা সহায়ক সামগ্রী ছাড়াই আমাদের ক্লাশ করতে হচ্ছে। এমনকি ক্লাশ রুমে কোন বেঞ্চও নেই। এ কারনে আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারি না।

শিক্ষার্থী ফারহানা সিমু বলেন, নিচ এলাকায় পরীক্ষা কেন্দ্র হবার কথা। কিন্তু আমাদের পরীক্ষা কেন্দ্র ফরিদপুর করা হয়েছে। এতে আমাদের ফরিদপুর গিয়ে পরীক্ষা দেয়ায় একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে তেমনি পড়ালেখারও ক্ষতি হচ্ছে।

শিক্ষার্থী তানজিলা মাফুজ সানজি বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬৮ জন এবং ২০-২১ শিক্ষাবর্ষে ৭৫ জনসহ মোট ১৪৩ জন শিক্ষার্থী রয়েছে। এর বিপরীতে ১০ জন শিক্ষক থাকার কথা থাকলেও সেখানে কোন শিক্ষক নেই। শুধু একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে।

শিক্ষার্থী তন্নি বৈদ্য বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোন ল্যাব ফ্যাসিলিটিস নেই। সেই সাথে হলগুলো কোন পানির ব্যবস্থা নেই। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। #